বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : ডেপুটি স্পীকার

প্রথম পাতা » খেলাধুলা » বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : ডেপুটি স্পীকার
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : ডেপুটি স্পীকার

একজন ব্যক্তির বাক, শ্রবণ অথবা অন্য কোন বিশেষ চাহিদা থাকতে পারে কিন্তু তার প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাদের কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
আজ (সোমবার) অলিম্পিক ভবনে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৬দিন ব্যাপী ১ম এশিয়া-প্যাসিফিক বধির একক দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৪ অনুষ্ঠানে সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের মাধ্যমে দেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করে গিয়েছেন। তিনি সবসময়ই ভেবেছেন রাষ্ট্রের মালিক হিসেবে কোন ব্যক্তিই কারো তুলনায় পিছিয়ে থাকবেনা। সবাইকে নিয়েই রাষ্ট্র উন্নয়নের শিখরে পৌছাবে।
মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের সুষম উন্নয়ন নীতি গ্রহণের ফলে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বধির ক্রীড়া প্রতিযোগীগণ দেশে ও বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলতা অর্জন করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে অটিজম দূর করার পাশাপাশি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাসবাদমুক্ত হবে।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ,ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিরগিজিস্তানের দাবারুরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের ওবায়দুল ইসলাম শাহিন চ্যাম্পিয়ন ও আমিনুল ইসলাম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন রানার আপ ছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়েরর হাতে সার্টিফিকেট তুলে দেন ডেপুটি স্পীকার।
এছাড়াও ফেডারেশন থেকে ৭ জন বিশিষ্ট ব্যাক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোহাম্মদ খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান ও এশিয়া প্যাসিফিক বধির ক্রীড়া ফেডারেশনের মহসচিব এনখায়ার জ্যানছিভনায়াম্বু, বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:২১   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ