‘পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি’র ৯ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি’র ৯ম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



‘পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি’র ৯ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪ : ‘পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি’র ৯ম বৈঠক আজ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সুদত্ত চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন।
আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা উপস্থিত ছিলেন।

বৈঠকে পার্বত্য চট্রগ্রামে কুকি চিন সন্ত্রাসীদের দমনে কোন নিরীহ অধিবাসী যেন হেনস্তার স্বীকার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে তিন পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বিভাগ/দপ্তর বিষয়সমূহের বিষয়ে সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনার জন্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করা হয়।

বৈঠকে ভূমি সচিব ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে কমিটিকে অবহিত করেন এবং পার্বত্য অঞ্চলে ডিজিটাল ভূমি জরিপ ব্যবস্থা কার্যক্রম শুরু করার প্রস্তাব করেন।

পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের শূন্য পদে পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসী যারা বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত আছেন এমন কর্মকর্তাদেরকে প্রেষণে পদায়নের কাজ অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করা হয়।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে এবং কমিটির নতুন সদস্য সুদত্ত চাকমাকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩০   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ