জনপ্রশাসন মন্ত্রীর সাথে ভারতের পেনশন সচিবের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রশাসন মন্ত্রীর সাথে ভারতের পেনশন সচিবের সাক্ষাৎ
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



জনপ্রশাসন মন্ত্রীর সাথে ভারতের পেনশন সচিবের সাক্ষাৎ

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সাথে ভারতের মিনিস্ট্রি অব পারসোনেল, পাবলিক গ্রিভেন্সেস এন্ড পেনশনের সচিব ভি. শ্রীনিবাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশ সফররত ভারতের সচিব সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় জনপ্রশাসনমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন। মানব সম্পদ উন্নয়নে ভারত বিভিন্ন প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ভারতের সচিব দুদেশের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও ভারতের মাঝে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে ভারত বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১০   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ