প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে থাকেন ও মানুষের কল্যাণে কাজ করেন। জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এবারও ক্ষমতায় এনেছে, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিপদের সময় তাঁকে পাশে পাওয়া যায়।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনকল্যাণে বেশি করে কাজ করতে ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১২   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ