চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



চুরির ঘটনা ডিবিকে জানান, ছায়া তদন্ত করা হবে: ডিবিপ্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, চুরির ঘটনার অভিযোগ পেলেই ছায়া তদন্ত করবে ডিবি।

বৃহস্পতিবার (২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির বিভিন্ন বিভাগের সিঁদেল চোর সদস্যদের গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করেন তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘কোথাও কোনো চুরির ঘটনা ঘটলে ডিবিকে জানান। প্রথমে থানায় মামলা দিন পরে তা ডিবিতে নিয়ে আসেন। কোথাও কোনো চুরির ঘটনা ঘটলে আমরা ছায়া তদন্ত শুরু করব।’

তিনি জানান, ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ধানমন্ডি ১১ নম্বরে চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উন্মোচন এবং ৪১ ভরি চোরাই স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধারসহ ১ পেশাদার চোরকে গ্রেফতার করেছে।

হারুন বলেন, ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টা থেকে ১৯ এপ্রিল বেলা ১১টার মধ্যে যে কোনো সময় ধানমন্ডি মডেল থানাধীন ৩৩ নম্বর বাসায় চুরির ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে গোয়েন্দা রমনা বিভাগ, ধানমন্ডি জোনাল টিম, ডিএমপি ঢাকা গোয়েন্দা অনুসন্ধান ও ছায়া তদন্ত করে ২৬ এপ্রিল চুরির সঙ্গে জড়িত আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৫) ঢাকার পূর্ব নাখালপাড়া থেকে বিকেল ৪টার দিকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আসামির বসতবাড়ি থেকে ৪১ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরের দিকনির্দেশনায় রমনা থানার এডিসি মো. আজহারুল ইসলাম মুকুলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৯   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে গরু চুরি বাঁধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম, এলাকায় আতঙ্ক
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ