রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের

প্রথম পাতা » খেলাধুলা » রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের
শুক্রবার, ৩ মে ২০২৪



রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের

লিগ ম্যাচে এক হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি হেরেছ ৩টি লিগ ম্যাচ। এসবের ভিড়ে বায়ার লেভারকুসেনের ৪৭ ম্যাচে অপরাজিত থাকা চমক জাগানিয়া বটেই।

বৃহস্পতিবার (২ মে) রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ হারিয়েছে জাবি আলোনসোর দল।

ইতালির জায়ান্টদের মাঠ থেকে সহজে জিতে ফেরায় দলটি ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে ফেলেছে। অপরাজিত ফিফটির পথে ছোঁটা লেভারকুসেন ঘরের মাঠে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে না হারলেই ফাইনালে উঠে যাবে। ক্লাব ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ী দলটি এখন ইউরোপের শিরোপাসহ ট্রেবলের স্বপ্ন দেখতেই পারে।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে বেশ সহজ জয়ই পেয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে প্রথম গোলটি করেন দারুণ ছন্দে থাকা ফ্লোরিয়ান ভাইর্টজ। দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট আনড্রিখ।

জয় নিয়ে বাড়ি ফিরতে পারায় বেশ খুশি আলোনসো। বায়ার্ন কোচ বলেন, ২-০ ভালো রেজাল্ট। আমরা খুশিমনে বাড়ি ফিরব তবে সতর্কও থাকব। এই মৌসুমে আমরা যা করছি তা অসাধারণ। আমাদের খুবই উচ্চমানের ফুটবলার আছে। তবে সবচেয়ে কঠিন জিনিস হলো ধারাবাহিকতা ধরে রাখা। আমরা থামতে চাই না। মৌসুম শেষের আগপর্যন্ত এভাবেই চালিয়ে যেতে চাই।

১৯৮৮ সালে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন। সেটাই তাদের একমাত্র ইউরোপিয়ান শিরোপা। ২০০২ সালে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ায় শিরোপার স্বাদ পাওয়া হয়নি।

এদিকে ইউরোপা লিগের অপর সেমিফাইনালে ১-১ গোলে ড্র করেছে আতালান্তা ও মার্শেই।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫১   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ