পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত : পুলিশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত : পুলিশ
শুক্রবার, ৩ মে ২০২৪



পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত : পুলিশ

পাকিস্তানের উত্তরাঞ্চলে পার্বত্য এলাকায় শুক্রবার একটি বাস গভীর খাদে পড়ে ২০ জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
ভোরের দিকে গিলগিট-বালতিস্তান অঞ্চলের চিলাস শহরের কাছে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি পাথুরে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
শহরের একজন পুলিশ কর্মকর্তা আজমত শাহ এএফপি’কে বলেন, ‘স্থানীয় উলামা (মুসলিম নেতা) মসজিদের লাউড স্পিকার থেকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন এবং আহতদের জন্য রক্ত দিতে জনগণকে আহ্বান জানান।’
‘উদ্ধার তৎপরতা সম্পন্ন হয়েছে। ২১ জন আহতের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।’
বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে গিলগিট যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১২   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ