৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ৩ মে ২০২৪



৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় সাত লাখ ৪৪ হাজার জাল টাকাসহ আব্দুর রশিদ (২৯) নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান র‌্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র‌্যাব জানায়, ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে দীর্ঘ দিন ধরেই ওই ব্যক্তি জাল নোট বিক্রেতাদের কাছে নকল টাকা সরবরাহ করছিল। গোপন খবরে আশুলিয়ার বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে সাত লাখ ৪৪ হাজার টাকার জালনোট, দুটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারফোন, একটি ব্যাগ ও দুই হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার জাল নোট ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। এতে জড়িত অন্যদের ধরতে তদন্ত চলছে। এমন ঘটনার বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৫   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ