গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
শুক্রবার, ৩ মে ২০২৪



---

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৪১ ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭০ জন। এছাড়া,ইসরায়েলের কারাগারে এখনও বন্দি রয়েছেন আরও অন্তত ২০ জন সাংবাদিক। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলি দখলদার সেনাবাহিনী পরিচালিত গণহত্যামূলক যুদ্ধের অংশ।’

‘সাংবাদিক এবং মিডিয়াকর্মীদের বিরুদ্ধে সংগঠিত ইসরায়েলি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে দায়ী করেছে মিডিয়া অফিস।

এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ফিলিস্তিনি সাংবাদিকদের রক্ষা করতে এবং সাংবাদকর্মী, বেসামরিক, নারী ও শিশু এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার’ আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৪০০ জন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৬   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ