ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চসিক নগর ভবনের নির্মাণকাজ শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চসিক নগর ভবনের নির্মাণকাজ শুরু
সোমবার, ৬ মে ২০২৪



ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চসিক নগর ভবনের নির্মাণকাজ শুরু

ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছরের বেশি সময় পর নির্মাণকাজ শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নগর ভবনের। সোমবার (৬ মে) দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

জানা যায়, তিনটি বেইজমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) নগর ভবন নির্মাণ করা হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা।

৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেইজমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের ৩টি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি।

২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে মেসার্স তাহের ব্রাদার্স, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড (জেভি)।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, রুমকি সেন গুপ্তসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

জানা গেছে, আন্দরকিল্লা মোড়ে ১৮৬৪–৬৫ সালের দিকে নির্মিত ভবন ছিল। প্রথমে ওই ভবন থেকে চসিকের কার্যক্রম পরিচালিত হতো। ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ২০০৯ সালে ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা ওই ভবনটির পাশে ষাটের দশকের শেষে তিনতলা একটি ভবন নির্মাণ করা হয়, যা পরবর্তীতে ছয় তলায় উন্নীত করা হয়। এ ভবনটি চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হতো। ২০১৯ সালের ২০ জুন তা টাইগারপাসের অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হয়। একইসঙ্গে সম্প্রতি পুরোনো ভবনটি ভাঙার কাজ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৮   ৪০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ