তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
বুধবার, ৮ মে ২০২৪



তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাতে রনচন্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জলিল (২৪) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে ও ইয়াসীন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়, পুলিশ ও বিজিবি জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার উপজেলা রনচন্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। এর মাঝে ভারতীয় বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে চলে যায়। নিহতরা অবৈধভাবে গরু আনতে তারকাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা যায়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, নিহত দুইজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলিতে করে হত্যা করে তাদের মরদেহ ভারতে নিয়ে যায়।

লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।

বাংলাদেশ সময়: ১৫:২৬:১০   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ