বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
বুধবার, ৮ মে ২০২৪



বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

জেলার দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটারের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। বেলা বাড়তে বাড়তে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। সেই সাথে আলীকদম উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট দিচ্ছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন। অন্যদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন।
নির্বাচন অফিস তথ্য মতে, বান্দরবান সদর ছাড়াও আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৭১ হাজার ৪শত ৪৪জন। তার মধ্যে মহিলা ৩৩ হাজার ৮৭৪ ও পুরুষ ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫শত ৭০ জন। এছাড়াও স্থায়ী ভোট কেন্দ্র ৪৫টিসহ মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১শত ৬৯।
অন্যদিকে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৩২ হাজার ৮০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৪টি।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন জানান, সকাল থেকে দুই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে । এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্যা, একই তারিখে রোয়াংছড়ি ও থানছি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও কুকি চিন ইস্যুতে এ ২ উপজেলার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ