ডলারসহ সব সংকটের জন্য দায়ী বিদেশিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডলারসহ সব সংকটের জন্য দায়ী বিদেশিরা
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



ডলারসহ সব সংকটের জন্য দায়ী বিদেশিরা

বাংলাদেশে চলমান ডলার সংকটসহ যেসব সংকট তৈরি হয়েছে তার জন্য বিদেশিরা দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তাঁর মতে, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই আমাদের দ্বারা সৃষ্ট নয়। এটা বিদেশিদের সৃষ্টি। পশ্চিমারা যুদ্ধবিগ্রহ শুরু করে এখন এসে বুদ্ধি দিচ্ছে, কীভাবে অর্থনীতি চালাতে হবে। ওয়াশিংটন থেকে এসে বুদ্ধি দেয়, অনেক সময় গ্রহণ করতে হয়।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। টেকসই উন্নয়নের জন্য জিওলজি শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসবির মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন।

সেমিনারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আজ বিশ্বে যারা উন্নত হয়েছে সবাই খনিজসম্পদের ওপর নির্ভর করে। আমাদের যতটুকু সম্পদ রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজ্ঞানীরা অনেকে নীরবে কাজ করেন, কিন্তু সেগুলো পরে আর আমাদের পর্যন্ত সেভাবে আসে না। আপনারা রিপোর্ট করে বসে থাকেন। কিছু রিপোর্ট প্রকাশ করে দেন।’ জিএসবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে তাগিদ দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন, জ্বালানি সচিব নুরুল আলম, পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জিএসবির পরিচালক আব্দুল আজিজ পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ