সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার
শনিবার, ১১ মে ২০২৪



সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি সহ পিস্তল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ সংবাদ নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

তিনি আরও বলেন, শনিবার (১১ মে) সকালে পৌরসভার বাউসী বাঙালি পাড়া এলাকায় আব্দুল মোতালেব এর ছেলে রোকন এর বসতঘর থেকে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।

উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে দশটায় পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বাউসী বাঙালি পাড়া গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে রোকনের বাড়ীতে। এসময় ১টি পিস্তল, ১টি ম্যাকজিন ও ২ রাউন্ডগুলি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোকনের বাড়ী থেকে গুলি সহ পিস্তল উদ্ধার করা হয়েছে। রোকনের বিরুদ্ধে মাদক সহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৭   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ