বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির শ্রদ্ধা নিবেদন
শনিবার, ১১ মে ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ, ১১মে ২০২৪ : আজ (শনিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দ্বাদশ জাতীয় সংসদের ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এর নেতৃত্বে কমিটির সদস্য সেখ সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছাঃ নাছিমা জামান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কমিটির সদস্যগণ নিরবে দাঁড়িয়ে থাকেন, কোরআন তেলাওয়াত করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে মোনাজাত ও সমাধিস্থল পরিদর্শনে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব একেএমজি কিবরিয়া মজুমদার, সভাপতির একান্ত সচিব এ,কে,এম,আবদুর রহিম ভূইয়া, সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৫   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ