আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে: আইনমন্ত্রী

প্রথম পাতা » আইন আদালত » আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে: আইনমন্ত্রী
রবিবার, ১২ মে ২০২৪



আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে: আইনমন্ত্রী

বাংলাদেশের শ্রম আইন সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সন্তোষজনক আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ মে) দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন,

আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। আগামীকাল সাড়ে ১১টা থেকে আবার শুরু হবে। আমি এখন কিছু বলব না, আগামীকাল আলোচনা শেষে বলব।

কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো, কোনটা গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।

তিনি বলেন,

৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াইঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানাব।

আলোচনা কতটা সন্তোষজনক জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।

আইএলও’র প্রতিনিধি দলের মধ্যে আছেন, সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ