ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ফয়সাল হাসান শিশির খোসালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। সে সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে কোমর থেকে চার পিস স্বর্ণের বার ও সঙ্গে থাকা ছোট একটি স্বর্ণের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৭   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ