এখন কার্ডের রাজনীতি চলছে: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখন কার্ডের রাজনীতি চলছে: নাহিদ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



এখন কার্ডের রাজনীতি চলছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এখন তো কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় আসলে একটি কার্ডের মধ্যে আমরা সব সুযোগ সুবিধা নিয়ে আসব।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। পুরনো দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসেনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ১১ দলও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি।

এনসিপির এ নেতা আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৫   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ