১৭ বছ‌রের গুম-খুন-রিমান্ড সহ্য ক‌রে‌ছি: পার্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৭ বছ‌রের গুম-খুন-রিমান্ড সহ্য ক‌রে‌ছি: পার্থ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



১৭ বছ‌রের গুম-খুন-রিমান্ড সহ্য ক‌রে‌ছি: পার্থ

ভোলা-১ আস‌নের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, ১৭ বছ‌রের অনেক গুম, খুন, কান্না, জেলখানা, রিমান্ড, ত‌্যাগ ও অত‌্যাচার আমরা সহ্য ক‌রে‌ছি। আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রা‌তে ভোলা সদ‌রের বাপ্তা ইউনিয়‌নের চৌ‌মোহনী মাদ্রাসা মা‌ঠে নির্বাচ‌নি সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিব রহমান পার্থ ব‌লেন, হিন্দুরা বাংলা‌দে‌শে সন্তান, এই মা‌টির সন্তান। আপনা‌দের উপর আর কেউ অত‌্যাচার কর‌তে পার‌বে না। একটা মুসলমানের কা‌ছে অন‌্য ধ‌র্মের মানুষ নিরাপদ।

তি‌নি আরো ব‌লেন, আপনারা আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌লে কোন ধ‌র্মের মানুষ, কোন দ‌লের মানু‌ষের উপর নির্যাতন হ‌তে দি‌ব না। টেন্ডারবাজী, জ‌মি দখল, চর দখল ও সা‌লি‌শের না‌মে টাকা খাওয়াসহ কোন অন‌্যায় হ‌তে দি‌ব না। ভোলা-ব‌রিশাল সেতু, মে‌ডি‌কেল ক‌লেজ বিশ্ব বিদ‌্যালয়সহ ভোলার উন্নয়‌নের জন‌্য প্রথম দিনই সংসদ গরম ক‌রে ফেল‌বো।

‌এসময় ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ন আহবায়ক জেলা বিএন‌পির শ‌ফিউল রহমান কিরণ, সদস‌্য স‌চিব রাইসুল আলম, জেলা বি‌জে‌পির সভাপ‌তি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতা‌ছিন বিল্লাহসহ প্রমূখরা।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০০   ১৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ