‘রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে জাতিসংঘ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে জাতিসংঘ’
রবিবার, ১২ মে ২০২৪



‘রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে জাতিসংঘ’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

আজ রবিবার (১২ মে) প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

মহিববুর রহমান বলেন, ‘প্রতি রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অব্যাহত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।’

গোয়েন লুইস বলেন, ‘বাংলাদেশে ভূমিকম্পের ঝুকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এ দেশের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কৌশলগত সহয়তা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৬   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ