কুমিল্লায় যুদ্ধাপরাধী আবু বক্কর র‍্যাবের জালে

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় যুদ্ধাপরাধী আবু বক্কর র‍্যাবের জালে
সোমবার, ১৩ মে ২০২৪



কুমিল্লায় যুদ্ধাপরাধী আবু বক্কর র‍্যাবের জালে

কুমিল্লার সদর দক্ষিণ এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মো. আবু বক্কর সিদ্দিক (৮০) নামের এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব

রোববার (১২ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাতক আসামী মো. আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার মৃত. মান্দার সরর্দারের ছেলে।

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ