রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েত

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েত
সোমবার, ১৩ মে ২০২৪



রাজনৈতিক সংকটে নতুন সরকার অনুমোদন করেছে কুয়েত

কুয়েতের আমির রোববার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে নির্বাচিত পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার দ’ুদিন পর তিনি এ মন্ত্রিসভার অনুমোদন দেন। এদিকে আমির এবং নতুন সরকার পরিষদের কিছু ক্ষমতা গ্রহণ করেন। খবর এএফপি’র।
আইনপ্রণেতাদের ‘হস্তক্ষেপের’ কথা উল্লেখ করে শুক্রবার শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ কুয়েতের নির্বাচিত সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট ভেঙ্গে দেন এবং তিনি সংবিধানের কিছু ধারা স্থগিত করেন।
প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আব্দুল্লাহ আল-সাবাহ’র নেতৃত্বে ১৩ জন মন্ত্রী নিয়ে কুয়েতের নতুন সরকার গঠন করা হয়। মন্ত্রীদের মধ্যে মধ্যে দু’জন নারী রয়েছেন।
নির্বাচিত জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার দুই সপ্তাহ পর সাবেক তেলমন্ত্রীকে গত মাসে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিদায়ী প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ সরকার এবং ৫০ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারো পদটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:১৪   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ