পাটপণ্যে রপ্তানি বাড়াতে বিদেশে প্রদর্শনী করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটপণ্যে রপ্তানি বাড়াতে বিদেশে প্রদর্শনী করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ মে ২০২৪



পাটপণ্যে রপ্তানি বাড়াতে বিদেশে প্রদর্শনী করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে। পাট ও পাট পণ্যের রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে পাটজাতসহ দেশীয় পণ্য প্রদর্শন করার ব্যবস্থা হচ্ছে। বাজার প্রবেশাধিকারে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। পাটকে এগিয়ে নিতে অ্যাসোসিয়েশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আজ সোমবার (১৩ মে) মতিঝিলে আদমজী কোর্ট বিল্ডিংএ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমসি) এর পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এ খাতে (পাট) কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। উন্নত জাতের পাটের জন্য গবেষণা দরকার। এ শিল্পের কারিগরদের শিল্পী করে স্বীকৃত করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনাতে তৈরি পোশাকের ন্যায় পাট, চামড়া শিল্পে সকল সুবিধা দিতে কাজ করছে সরকার।’

বিজেএমএ-এর চেয়ারম্যান মো. আবুল হোসেন স্বাগত বক্তব্যে পাট নিয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ ছাড়াও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল বারিক খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৩   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ