শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
বুধবার, ১৫ মে ২০২৪



শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও আওতাধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের তৃতীয় তলার করিডোরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

তিনি ইনোভেশন শোকেসিং পরিদর্শন করেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে উদ্ভাবনী কার্যক্রম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ইনোভেশন শোকেসিংয়ে দপ্তরসমূহের ইনোভেশন টিমের এক্সপার্টগণ উদ্ভাবনী উদ্যোগসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এর ডিজিটাইজেশন, ইনোভেশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর অবদান, Time, Visit, Cost হ্রাসকরণ, উদ্যোগটি জনবান্ধব কী-না, ইত্যাদি।

সকাল ১০টায় শুরু হয়ে শোকেসিং অনুষ্ঠান প্রায় দুই ঘন্টা চলমান থাকে। এ সময় দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনোভেশন শোকেসিংয়ে শিল্প মন্ত্রণালয় ‘AI enabled Project Management and Evaluation Software’, বিসিক ‘অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ’, বিসিআইসি ‘3D Printing Technology ব্যবহারের মাধ্যমে High Voltage Plan (6.6kv) এ ব্যবহৃত অকেজো 86 Lockout Relay সমূহ পুনঃব্যবহারযোগ্য করে তোলা’, বিএসএফআইসি ‘Smart Cane Procurement and Payment System (SCPS)’, বিএসইসি ‘DOB টেকনোলজি LED Bulb এর PC8B ডিজাইন ও ইমপ্লিমেন্টশন’, বিটাক ‘থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ’, বিএসটিআই ‘Online Package Commodities Registration (PCR) Service’, বিআইএম ‘PGD Participant Management System (PPMS)’, ডিপিডিটি ‘শিল্প-নকশা আবেদনের ডিজিটাইজেশন এবং জার্নাল প্রকাশনা’, এনপিও ‘প্রোডাক্টিভিটি ডেটাবেজ সফ্টওয়্যার’, বয়লার ‘বয়লার ব্যবহারের সনদ নবায়ন কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পাদন (অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি)’, বিএবি ‘উদ্ভাবনী/সেবাসহজীকরণ ধারণা অনলাইনের মাধ্যমে এ্যাক্রেডিটেশন গ্রহণে আগ্রহী টেস্টিং এবং ক্যালিব্রেশন সেবা

প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রাক যোগ্যতার স্ব-মূল্যায়ন’, এসএমই ফাউন্ডেশন ‘SMEF Suppliers Platform for Women Entrepreneurs’ শীর্ষক ইনোভেশন প্রদর্শন করে।

এ উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবায় নতুন দিক উন্মোচিত হবে, জনগণকে প্রদত্ত সেবায় গতি সঞ্চারিত হবে মর্মে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, এটি মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার একটি নিয়মিত কার্যক্রমের অংশ।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৫   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ