বিটিআরসির অভিযান ৩১ লাখ টাকার অবৈধ স্মার্ট টিভি বক্সসহ আটক ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিটিআরসির অভিযান ৩১ লাখ টাকার অবৈধ স্মার্ট টিভি বক্সসহ আটক ৪
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



বিটিআরসির অভিযান ৩১ লাখ টাকার অবৈধ স্মার্ট টিভি বক্সসহ আটক ৪

রাজধানীর মিরপুরের শাহ আলী প্লাজা মার্কেট এবং এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪ এর সহায়তায় সংস্থাটির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেটটপ বক্স জব্দসহ ৪ জনকে আটক করা হয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, বুধবার (১৫ মে) শুরুতে শাহ আলী প্লাজা মার্কেটের তিনটি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে মোট ৪৪০টি অবৈধ ও অনুমোদনবিহীন সেট টপ বক্স ও স্মার্ট টিভি বক্স জব্দ করা হয়। একইসাথে এসব অবৈধ সরঞ্জাম বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। এ অভিযানে জব্দ করা সরঞ্জামের আনুমানিক দাম প্রায় ১৫ লাখ টাকা।

এরপর দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয় রাজধানীর এলিফ্যান্ট রোডের অল আইটি কালেকশন নামের একটি দোকানে। সেখান থেকে ৫৩৭টি অনুমোদনবিহীন সেটআপ বক্স ও স্মার্ট টিভি বক্স জব্দসহ ১ জনকে আটক করা হয়। এসব অবৈধ সরঞ্জামাদির আনুমানিক দাম ১৬ লাখ টাকা।

সংশ্লিষ্টরা আরও জানান, আটক ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৪   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী
পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি
আমাদের স্লোগান হবে তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইতিহাসের শিক্ষা নিয়েই রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ