টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে
শনিবার, ১৮ মে ২০২৪



টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

টেক্সাসের হিউস্টন নগরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে প্রচ- ঝড় বৃষ্টিতে আরো তিনজন প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়ালো। সেখানে বৃহস্পতিবার শক্তিশালী ঝড়সহ ভারী বৃষ্টিপাত হয়। ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১শ’মাইল (১৬০ কিলোমিটার)। এতে অনেক ঘরবাড়ির জানালার কাঁচ ও গাছপালা ভেঙ্গে পড়ে এবং বিদ্যুতের লাইন উপড়ে যায়।
জাতীয় আবহাওয় সংস্থা সাইপ্রেসের উপকণ্ঠে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার খবর নিশ্চিত করেছে।
এরআগে হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বৃহস্পতিবার ঝড়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং একেবারে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হিউস্টনের জনসংখ্যা প্রায় ২৩ লাখ।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১১   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ