জয়পুরহাটে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ
শনিবার, ১৮ মে ২০২৪



জয়পুরহাটে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

নারী ও শিশুদের আত্মরক্ষা মূলক এবং আন্তর্জাতিক মানের তিন দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে শুক্রবার সন্ধ্যায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের যৌথ সহযোগিতায় সিতো রিও কারাতে দো কিউ কাই অব বাংলাদেশ তিন দিন ব্যাপী ওই আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ও সিতো রিও কারাতে দো কিউ কাই অব বাংলাদেশের সভাপতি ব্ল্যাকবেল্ট কবির আকবর চৌধুরী তাজ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।সিতো রিও কারাতে দো কিউ কাই অব বাংলাদেশের সহসভাপতি রফিকুল ইসলাম বিট্টুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, সিতো রিও কারাতে দো কিউ কাই অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক কারাতে কোচ এবং সংগঠক শাজাহান আলী দেওয়ান সাজু, স্বর্ণজয়ী কারাতেকা সাথী আকতার, সম্পা আকতার এবং নেপাল থেকে আগত আন্তর্জাতিক প্রশিক্ষক রাম ব্রিকসা টাকুর, ভারত থেকে আশা আন্তর্জাতিক প্রশিক্ষক দয়া সংকর ত্রিপাঠী প্রমূখ। তিন দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণে অংশ নেয়া নাবিলা আমিন ও নাজিলা আমিন বলেন, নারী ও শিশুদের জন্য আত্মরক্ষা মূলক এ প্রশিক্ষণ অনেক জরুরি। কবির আকবর চৌধুরী তাজ বলেন, এবার প্রশিক্ষণে ১৮ জন ছেলে ও ৪২ জন মেয়ে অংশ গ্রহণ করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণ আরও আয়োজন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১১   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ