মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
শনিবার, ১৮ মে ২০২৪



মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী

মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শনিবার (১৮ মে) মাগুরা সদর উপজেলার মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে এ কথা বলেন মন্ত্রী।

মোহাম্মদ জিল্লুল হাকিম বলেন, ‘মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে মাগুরার অংশে আমরা জমি অধিগ্রহণ শেষ করেছি।
এ এলাকায় রেলপথ বাস্তবায়িত একটি স্বপ্নে দ্বার উন্মোচন হবে। মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে। আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই।’

মন্ত্রী বলেন, মাগুরা হয়ে এ রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে।
ইতোমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এ প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে সমস্যাগুলো রয়েছে তা আমরা অল্প দিনের মধ্যে শেষ হবে।

এরআগে মন্ত্রী মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় নব নির্মিতব্য রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, রেলপথ মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস,পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, প্রকল্প পরিচালক মো. আসাদুল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল, সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৭   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ