ইতিহাস গড়ার অপেক্ষায় সোনু!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাস গড়ার অপেক্ষায় সোনু!
রবিবার, ১৯ মে ২০২৪



ইতিহাস গড়ার অপেক্ষায় সোনু!

খুব শিগগিরই ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় সংগীত শিল্পী সোনু নিগম। বিদেশের মাটিতে ব্যাক টু ব্যাক টানা পারফর্ম করার কথা রয়েছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১০ জুন সংগীত জগতে ব্যাক টু ব্যাক টানা দুটি শো করে ইতিহাস গড়তে চলেছেন তিনি।

জানা গেছে, সোনু অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি অপেরা হাউসে একটি নয় দুটি শোয়ে গান পরিবেশন করবেন। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সোনুই প্রথম কোনো সঙ্গীতশিল্পী, যিনি একসঙ্গে ব্যাক টু ব্যাক দুটো শো করতে চলেছেন।

ব্যাক-টু-ব্যাক শোয়ে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে সোনু সংবাদমাধ্যমে বলেন, ইদানিং আমি লক্ষ্য করেছি, একটি শো শেষ করে আমি অন্য একটি শোতে যেতে পারি। তাই একই দিনে দ্বিতীয় শোয়ে অংশ নেয়াতে সম্মতি দিয়েছি। নিয়মিত ৮ ঘণ্টা রেওয়াজ করার অভ্যাস থাকায় টানা গান গাওয়াতেও অসুবিধা হবে না আশা করি।

সোনু আরও বলেন, ভেন্যু নিয়ে কিছু গবেষণা করতে গিয়ে দেখি, আমি আর সিডনি অপেরা হাউস গতবছরই ৫০ পেরিয়েছি। ৫০ তম বছরে সিডনি অপেরার সঙ্গে দেখা হওয়ার আনন্দ শোয়ে উদযাপন করব। দুটি কনসার্টের সব টিকিটই এক মাস আগে বিক্রি হয়েছে। সব মিলিয়ে এটা আসলে ঈশ্বরের আর্শীবাদ। এখন মঞ্চে সুন্দরভাবে গাওয়ার পালা।

বাংলাদেশ সময়: ১২:৩৩:১৬   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ