গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২
সোমবার, ২০ মে ২০২৪



গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়েছে।

রোববার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)।

এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে আসামি করে মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২০ মে) বিকেল তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জাল নোটসহ গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল তাদের। এক লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করতেন তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে।

সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর ,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৩   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ