বোরো ধান চাল সংগ্রহের উদ্ভাবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোরো ধান চাল সংগ্রহের উদ্ভাবন
সোমবার, ২০ মে ২০২৪



বোরো ধান চাল সংগ্রহের উদ্ভাবন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্ভাবন করা হয়েছে।

সোমবার (২০ মে) সকালে সরিষাবাড়ী খাদ্য গুদাম চত্বরে এ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি।

খাদ্য গুদাম সূত্র জানায়, এবারের বোরো মৌসুমে উপজেলায় ৩২ টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে ১৭ শত ৫৬ মেট্রিক টন ধান এবং ৪৫ টাকা দরে ১৪ শত ৩৩ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান চলবে। একজন কৃষক সবোর্চ্চ ৩ মেট্রিকটন চাল বিক্রি করতে পারবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসুল ইসলাম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:২৫   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ