পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেপ্তার ১৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ২১ মে ২০২৪



পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেপ্তার ১৩

অবৈধভাবে চাঁদা তোলার সময় রাজধানীর যাত্রাবাড়ী ও বাবুবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ ১৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তাররা হলেন- ইউসুফ গাজী (২৮), মোহাম্মদ ইউসুফ (৫৭), মো. পিন্টু মিয়া (৪০), মো. ডালিম (১৯), মো. পাভেল (১৯) ও মোহাম্মদ আলী (২৫)। এ সময় তাদের কাছ থেকে আদায় করা নগদ ৮ হাজার ৪১০ টাকা ও ৬টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া রাজধানীর কোতয়ালী থানার বাবুবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র সাব্বির গ্রুপের অন্যতম মূলহোতা মো. সাব্বির (৬০), নাজির হোসেন (৪৮), মো. কামাল উদ্দিন (৫০), মো. বিল্লাল হোসেন (৪৫), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪) ও মো. রনি হোসেনকে (৪০) আটক করে।
পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেপ্তার ১৩

মঙ্গলবার (২১ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম. জে. সোহেল এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রবাড়ী ও বাবুবাজার এলাকায় দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতাসহ ১৩ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা বেশ কিছুদিন ধরে কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৮   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ