ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



ঈদে নৌপথে বন্ধ থাকবে যেসব যান চলাচল

ঈদুল আজহার কারণে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এবার নতুন করে খুব বেশি সিদ্ধান্ত হয়নি। গতবারের মতো সিদ্ধান্তগুলো আছে। গত ঈদযাত্রা বাধা বিঘ্ন ছাড়াই হয়েছে। এবার যেন তা আরও সুন্দর ও নিরাপদ হয়।’

ঈদুল আজহার আগে-পরে সাতদিন নৌপথে কোরবানির পশু ও পচনশীল পণ্য ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদ উপলক্ষে ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ