শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



শিল্পোদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রফতানিতে অনেকটা পিছিয়ে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

তিনি বলেন, কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রফতানিতে অনেকটা পিছিয়ে। প্রক্রিয়াজাতকরণের কম সুযোগ ও সংরক্ষণাগারের অভাবে উৎপাদিত শাক-সবজি ও ফলমূলের ২০ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। এর ফলে কৃষক এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।

এদিকে, বছরে মাত্র এক বিলিয়ন ডলারের মতো কৃষিপণ্য রফতানি হয় উল্লেখ করে তিনি বলেন, এ খাতে সম্ভাবনা অনেক বেশি। কৃষিপণ্য রফতানি করে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব। নতুন করে দেশে ৮টি হিমাগার তৈরি করা হবে, যেখানে শাক-সবজিসহ অন্যান্য পণ্য রাখা যাবে। এতে ৬ মাসেও পণ্য নষ্ট হবে না।

চাল উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কয়েক বছর ধরেই বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। চীন ও ভারতের পরই চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বছর চালের উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশা করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে ২০টি প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫২   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ