মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক
শনিবার, ২৫ মে ২০২৪



মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক

রাজধানীর আগারগাঁও ট্রাফিক মোড়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর জোনের ট্রাফিক পরিদর্শক গোলাম রব্বানী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৩টায় আগারগাঁও মোড়ে শাহ ফতেহ আলী বাসের সঙ্গে মাটি বোঝাই ড্রামট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সজোরে ধাক্কা দেয় মেট্রোরেলের পিলারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিশুমেলার সামনে থেকে আসা বাসটিকে পাশের রাস্তা ফার্মগেট থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও ঘটনাস্থলেই পড়ে আছে ট্রাকটি। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২১   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ