আদালতের আদেশ মানা বাধ্যতামূলক, ইসরায়েলের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » আদালতের আদেশ মানা বাধ্যতামূলক, ইসরায়েলের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব
শনিবার, ২৫ মে ২০২৪



আদালতের আদেশ মানা বাধ্যতামূলক, ইসরায়েলের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানা বাধ্যতামূলক এবং সব পক্ষ অবশ্যই তা মেনে চলবে।

জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস একথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

জাতিসংঘপ্রধান জোর দিয়ে বলেন, আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সব পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।

শুক্রবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত’— আইসিজে ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দেন।

রায়ে গাজার মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজে) এর প্রধান বিচারক নওয়াফ সালাম।

তিনি বলেন, ‘ইসরায়েলের কথা বিশ্বাসযোগ্য নয় যে, গাজা অধিবাসীদের নিরাপত্তা এবং মানবিক প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এর কোনো প্রমাণ (ইসরায়েলের দাবির) নেই।’

তবে নেতানিয়াহুর ইসরায়েলি সরকার এই রায় প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:১৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ