বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধন
শনিবার, ২৫ মে ২০২৪



বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধন

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, নজরুলের গান-কবিতা আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ। তিনি বিভিন্ন ভাবে বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন। নজরুল যে সাম্যের কথা বলেছেন, তা কি বাংলাদেশে আছে?

শুক্রবার (২৪ মে) বিকালে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বছরব্যাপী নজরুলজয়ন্তী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নজরুলের বানী ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে জয়ন্তীর উদ্বোধন করেন সৈয়দ আনোয়ার হোসেন।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাদের সংবিধান বলছে প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু বাস্তবে তা নয়। আমাদের রাজনীতি আজ জনবিচ্ছিন্ন, বৈরি। আমরা নজরুলকে স্মরণ করি কিন্তু ধারণ করি না।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি।

রফিউর রাব্বি বলেন, নজরুল ধর্ম-বর্ণ ও জাতীয়তাবাদের বিভাজন থেকে মানুষের মুক্তির কথা বললেও তাঁর জীবদ্দশায় এবং তার পরে নজরুলকেই এই ধর্মের শিকলে আবদ্ধ রাখার জন্য শাসকগোষ্ঠী এবং ধর্মান্ধরা বার বার চেষ্টা চালিয়েছে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। নজরুল আমাদের জাতীয় জীবনে আচারে-আয়োজনে এখনো সমান ভাবে প্রাসঙ্গিক এবং অপরিহার্য।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাথে রয়েছে নজরুলের নিবিড় সম্পর্ক। এখানে বসে তিনি কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, সারা রাত জেগে গান করেছেন। ১৯২৬ সালে এই নারায়ণগঞ্জ থেকে তিনি নির্বাচন করেছেন। পূর্ববঙ্গ থেকে কেন্দ্রীয় আইন সভায় উচ্চ পরিষদের সদস্যপদের জন্য নির্বাচন করেছেন। তাঁর নির্বাচনী এলাকা ছিল ঢাকা-ফরিদপুর-বরিশাল-ময়মনসিংহ জেলা।

এর আগে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার থেকে শোভাযাত্রা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভূক্ত সংগঠনের কর্মীরা ও শুভানুধ্যায়িরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেন। পরে অনুষ্ঠানে গান আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জোটভূক্ত সংগঠন সমূহের শিল্পীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ