টোকিওতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » টোকিওতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
শনিবার, ২৫ মে ২০২৪



টোকিওতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (২৫ মে ২০২৪, শনিবার) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলা সাহিত্যের দুই কিংবদন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনি, কবিতা, গান এবং তাদের রচনার সাথে মিশে আছে এই বাংলার মানুষের সংস্কৃতি ও কালের বিবর্তনের নানা ইতিহাস। এত বছর পর এসেও বাংলা সাহিত্যে তাদের সমকক্ষ আর কেউ তৈরি হয়নি, তাই বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তারা অমর হয়ে রয়েছেন। তিনি রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে সুদুর প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা ও রচনাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ এর ভিজিটিং প্রফেসর হুমায়ুন কবির।

এরপর কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি ও গান এর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪১   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি
কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ