মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

প্রথম পাতা » খুলনা » মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি
রবিবার, ২৬ মে ২০২৪



মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী তোলায় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে।
এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কি না সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ রবিবার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে।
এর মধ্যে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহা বিপৎসংকেত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৪:২৩   ৪৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ