বরিশালে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে দেয়াল ধসে ২ জনের মৃত্যু
সোমবার, ২৭ মে ২০২৪



বরিশালে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

বরিশাল নগরীতে তিনতলা ছাদের উপরের দেয়াল ধসে পাশের একটি খাবার হোটেলের উপর পড়ে দুইজন মারা গেছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহরা হলেন, হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান।
আহত অপর কর্মচারী সাকিবকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে থাকা ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ছাদের উপরের দেয়াল বৃষ্টি ও ও ঝোড়ো বাতাসে ধসে পাশের টিনের খাবার হোটেলের উপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়ে ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:০১:১২   ৫৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
অন্ধ্র-ওড়িশার উপকূলের দিকে আকভান, বাংলাদেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ