এখনো অচল ২৭ হাজার টাওয়ার, নেটওয়ার্ক সচল হবে কখন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনো অচল ২৭ হাজার টাওয়ার, নেটওয়ার্ক সচল হবে কখন?
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



এখনো অচল ২৭ হাজার টাওয়ার, নেটওয়ার্ক সচল হবে কখন?

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার ৩৬ ঘণ্টা হলেও সারা দেশে ২৭ হাজার মোবাইল টাওয়ার এখনো অচল। অপারেটররা বলছে, বিদ্যুৎ ও জেনারেটর দিয়ে গতরাত (সোমবার) থেকে আজ সকাল পর্যন্ত সচল হয়েছে মাত্র ৩ হাজার টাওয়ার। তবে বিকেল নাগাদ দুর্গত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

অনেক জায়গাতেই কল দিলে যাচ্ছে না; ফোনের ডিসপ্লেতে ভাসছে ‘নো নেটওয়ার্ক’। শুধু কথা বলায় নয়; জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনদের পাঠানো যাচ্ছে না কোন টাকাও। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর সোমবার (২৭ মে) সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ২৬ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠে।

তারা জানান, মোবাইলে নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে কথা বলা যাচ্ছে না; আর্থিক লেনদেনও ব্যাহত হচ্ছে।

তবে পরিস্থিতির তেমন কোন উন্নতি নেই। অপারেটররা বলছেন, বর্তমানে ৩০ হাজার টাওয়ারে নেই কোন বিদ্যুৎ সংযোগ। যদিও জেনারেটর দিয়ে এরই মধ্যে সচল করা হয়েছে ৩ হাজার টাওয়ার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্য বলছে, রাঙ্গামাটি, মেহেরপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল ও বরগুনায় অচল রয়েছে প্রায় ৮০ শতাংশ সাইট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে আছেন গ্রাহকরা।

আর ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন, কাটাপড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎসংযোগ পাওয়ায়, ২২৫টি পপের মধ্যে সচল করা গেছে মাত্র ২৫টি।

মঙ্গলবার (২৮ মে) বিকেল নাগাদ দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা।

এদিকে, মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎসংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১২:২৭:৩৩   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ