আকর্ষণীয় বেতনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আকর্ষণীয় বেতনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



আকর্ষণীয় বেতনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। সংস্থাটি ক্যাডেট পাইলট নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

পদের নাম: ক্যাডেট পাইলট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: গণিত ও পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। গ্রেড এ মাইনাস বা জিপিএ ৩.৫ বা গড়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকলে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সিভিল এভিয়েশনের (সিএএবি) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। সিপিএলসহ আইআর ইস্যু থাকতে হবে। সিএএবি অনুমোদিত প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া ক্যাডেট পাইলটের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। টাইপ রেটেড ক্যাডেট পাইলটদের বি৭৩৭ ও ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ চালনায় এক হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নির্ধারিত টাইপ ৫০০ ঘণ্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে। টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের এক হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক এয়ারক্র্যাফট চালনায় ৫০০ ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে। জেট চালনার অভিজ্ঞতা থাকলে ভালো। টাইপ রেটেড ও টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের সর্বোচ্চ বয়স ৪০ বছর।

বেতন: আকর্ষণীয় বেতন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি; শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের কপি; বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং; জাতীয় পরিচয়পত্র; বৈধ মেডিকেল সনদ; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অনুকূলে ১০০০ টাকা পে–অর্ডার করতে হবে। পে–অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ২৯ মে ২০২৪ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪:১৮:৩৮   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ