সৌদি লিগে নতুন ইতিহাস রোনালদোর

প্রথম পাতা » খেলাধুলা » সৌদি লিগে নতুন ইতিহাস রোনালদোর
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



সৌদি লিগে নতুন ইতিহাস রোনালদোর

এতদিন সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল মরোক্কান আব্দেররাজ্জাক হামদাল্লাহর। চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে গোল করেছেন, সেই রেকর্ড ভাঙা অসম্ভব ছিল না। আল নাসরের মৌসুমের শেষ ম্যাচে এসেই সেই রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা। এক মৌসুমে এখন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি (৩৫)। আগে এক মৌসুমে লিগের সর্বোচ্চ গোল ছিল ৩৪টি।

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আউয়াল পার্ক মাঠে সোমবার রাতের খেলায় জোড়া গোলের দেখা পান সিআর সেভেন। আর তাতেই চলতি মৌসুমে ৩৫ গোলের মালিক হয়ে নতুন রেকর্ডের মালিক হন। আল ইত্তিহাদের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪৪টি।

এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আল নাসের। ৩৪ ম্যাচে ক্লাবটির ৮২ পয়েন্ট ঝুলিতে ভরে। শিরোপা জেতা আল হিলালের পয়েন্ট ৯৬।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩৯   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ