বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি
রবিবার, ২ জুন ২০২৪



বার্সার তিন কিংবদন্তির গোলের পরও পয়েন্ট হারাল মায়ামি

বাকি থাকলেন কেবল সার্জিও বুসকেটস, রোববার (২ জুন) ইন্টার মায়ামিতে বার্সেলোনার ‘চার কিংবদন্তি’ (লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটস) গ্রুপের বাকি সবাই গোলের দেখা পেয়েছেন। সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন, সেটাই তাদের এক পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

চেজ স্টেডিয়ামে সেন্ট লুইসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। লুইসের বাকি ২টি গোল ক্রিস ডারকিন ও ইন্ডিয়ানা ভাসিলেভের। পয়েন্ট ভাগাভাগি হলেও টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির দল। ইস্টার্ন কনফারেন্স লিগে ১৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৫।

পয়েন্ট হারানোর ম্যাচে তিন-তিন বার পিছিয় পড়ে ইন্টার মায়ামি। ১৫ মিনিটে প্রথম বার ডারকিনের গোলে পিছিয়ে পড়া। ১০ মিনিট পর মেসি সমতায় ফেরান মায়ামিকে। বার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন, তেমন আরেকটি অ্যাসিস্ট করেন আলবা। বিরতির আগে আরও একবার এগিয়ে যায় লুইস, ৬ মিনিট পর জর্দি আলবার সহায়তায় ম্যাচে সমতা টানেন সুয়ারেজ।

৬৮ মিনিটে দুর্ঘটনা ঘটান উরুগুয়ে স্ট্রাইকার। নিজেদের জালেই এ সময় গোল করে বসেন তিনি। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার মিনিট-পাচেক আগে সেন্ট লুইসের গায়ে আলবা একটা পেরেক ঠুকতে সক্ষম হন। ভার রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্ত নিলে এক পয়েন্ট পেয়ে ম্যাচ শেষ করে ডেভিড বেকহ্যামের দল। ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে সেন্ট লুইস।

বাংলাদেশ সময়: ১১:০৯:২৯   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ