এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন : পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৫ জুন ২০২৪



এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানান মন্ত্রী। বলেন, তারা ভালো ফলাফল করেছে।

বুধবার (৫ জুন) ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রেডক্রস ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করবো।

বিরোধী দলের প্রয়োজনীতার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের বিরোধীদলের উচিৎ ছিল ভূমিকা রাখার, কিন্তু সেটা রাখে না। ভারতে যেকোনো সংকটে সরকারি ও বিরোধী দল একসঙ্গে ভূমিকা রাখে। এতে তারা এগিয়ে যাচ্ছে।

ভারত-বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে বলেও আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গত ফেব্রুয়ারিতে আমার সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে, তবে কিছু বিষয়ে আলোচনার জন্য ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। আসন্ন প্রধানমন্ত্রীর সফরে সেসব বিষয়ে আলোচনা হবে।

এসময় বাংলাদেশ-ভারতের সম্পর্কের গভীরতা বুঝাতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ সম্পর্ক। এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা হয় না।

বাংলাদেশ সময়: ১৫:০০:১৬   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কঠিন হবে না : সংসদ সদস্যরা
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী
যৌক্তিক ও গঠনমূলক উপায়ে কার্যকর বিরোধীদল হবে জামায়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ