বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

প্রথম পাতা » খুলনা » বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২
বুধবার, ৫ জুন ২০২৪



বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বুধবার (৫ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে পরিবারের অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হন ওই স্কুলছাত্রী। নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু ওই ছাত্রী মাটিতে পড়ে গেলে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওই বখাটেরা। স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে এ কথা জানায়।

পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫১   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ