গাজায় ‘সর্বোচ্চ অনাহারের’ মুখে ১০ লাখের বেশি মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ‘সর্বোচ্চ অনাহারের’ মুখে ১০ লাখের বেশি মানুষ
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



গাজায় ‘সর্বোচ্চ অনাহারের’ মুখে ১০ লাখের বেশি মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা আট মাস ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এভাবে হামলা চলতে থাকলে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে গাজায় ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে পড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে গাজাবাসী ভয়াবহ অনাহারের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সর্বোচ্চ অনাহারের জন্য মূলত ইসরাইলের ব্যাপক হামলার মধ্যে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞাকে দায়ী করা হচ্ছে।

গত আট মাস ধরে গাজায় অনবরত যুদ্ধ চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে গাজায় বাড়ছে মৃত্যুহার যার ভয়াবহ প্রভাব পড়ছে স্থানীয় এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এমন পরিস্থিতি চলতে থাকলে এখানকার স্থানীয়রা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

এর আগে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন জানিয়েছিল, অবরুদ্ধ গাজায় ইসরাইলের ব্যাপক হামলা এবং ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞার জন্য উপত্যকাটিতে চলতি বছরের মার্চ মাস থেকেই ৬ লাখ ৭৭ হাজার মানুষ অনাহারে ভুগছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে হামাস গোষ্ঠীকে নির্মূলের নামে গাজা উপত্যকায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬ হাজার ৫৮৬ জন বেসামরিক। এদের মধ্যে বেশিরভাগই নারী-শিশু। আর আহত হয়েছে ৮৩ হাজার ৭৪ জন ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৬   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ