৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
শুক্রবার, ৭ জুন ২০২৪



৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন গুলো।
শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুরুতেই শ্রদ্ধা জানান দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দুপুর ২ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৪টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২৬   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ