বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু
শুক্রবার, ৭ জুন ২০২৪



বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে জুয়েল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার গোলজার হোসেনের ছেলে। তিনি আফতাব গঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল হক বজ্রপাতে জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি কালভার্টের বসে ছিল জুয়েল। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আকতার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লিপি ওই গ্রামের ফিরোজ্জামানের স্ত্রী।

জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে লিপি আক্তার বাড়ির পাশে শুকাতে দেওয়া ভুট্টার ডাটা তুলতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:০৪   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ