সরিষাবাড়ীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ৮ জুন ২০২৪



সরিষাবাড়ীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সারাদেশের ন্যায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ জুন) সকাল ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শারমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ) সরিষাবাড়ী, জামালপুর।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,বিদায়ী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্মার্ট ভূমিসেবা ও স্মার্ট নাগরিক হওয়ার লক্ষ্যে বক্তারা ভূমিসেবা সংক্রান্ত নানা ভোগান্তি ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার কথা তুলে ধরেন। পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ) কর্মকর্তা শারমিন আক্তার।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫৩   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ